শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়বাসহ আটক ৪

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়বাসহ আটক ৪
৬৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ৩ হাজার ১২০ পিস ইয়বাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম (৩৬) কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮) একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পাচারকৃত ইয়াবা পায়ুপথে বহন করে নিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকায় তাদের পথরোধ করে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকের এ চালানটি রাণীশংকৈল হয়ে বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com