শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারের দায়ে যুবক আটক

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারের দায়ে যুবক আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধভাবে পারাপারে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে প্রবেশের দায়ে সজিব হোসেন(১৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সজিব হোসেন পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার এলাকার কাশেম আলীর ছেলে। শুক্রবার (১৬ মে) বিকালে ধর্মগড় সীমান্তের ৩৭১/৮ এস পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধর্মগড় ক্যাম্পের নায়েক সুবেদার মমিনুর রশিদ মমিন মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন ওই যুবক ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে গিয়ে ঘাস কাটছিলেন। এ সময় টহলরত বিজিবির নজরে আসলে তারা ঐ যুবকে ফেরত আসতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঐ সময় বিজিবি’র সদস্যরা তাকে আটক করে। পরে বিজিবি সজিব হোসেন কে রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ধর্মগড় সীমান্তে এক যুবককে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com