শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাতে বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান

সোহাগ ইসলাম নীলফামারী:    |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান
৭২

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের পাশাপাশি রাতেও জেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্ত শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি।

রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক এতিমখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের গায়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন,

“শীতের রাতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় জেলার প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ এতিমখানা, মাদরাসা ও আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে এতিমখানার শিক্ষক ও শিশুদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। এলাকাবাসী জেলা প্রশাসক নায়িরুজ্জামানের এমন জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com