শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের চারজন অচেতন

সুজন আলী:   |   মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের চারজন অচেতন

দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশুসহ ৪ জন সদস্য অচেতন। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামে।

বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে অচেতন ব্যক্তিরা হলেন দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত কিসমত উদ্দিনের ছেলে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনজুর এলাহী (৪৬), তার স্ত্রী লিলিনা বেগম (৪২) ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিয়ন আলী (১১) ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার ।

এব্যাপারে লিলিনা বেগম বলেন, আমরা প্রতিদিনের মতো সোমবার সকালের খাবার খেয়ে সবাই সবার নিজ নিজ কাজে চলে যায় । হঠাৎ দুপুরের দিকে আমরা সকলে অজ্ঞান হয়ে পরি। তার ধারণা রাতে দুষ্কৃতিকারীরা রান্না ঘরের মশলায় খাদ্যে মিশ্রিত চেতনা নাশক স্প্রে করে ।
এ ঘটনায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরী জানান চেতনার নাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে এরা অজ্ঞান হয়ে বলে ধারণা করা হচ্ছে সকলে এখন আসংখ্যা মুক্ত।

এ ব্যাপারে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, একই পরিবারের ৪ জন অজ্ঞানের খবর শুনে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম ঘটনায়স্থল পরিদর্শন করেছে এ ঘটনায় অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com