শিমুল রানা: | শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ২১২ বার পঠিত | পড়ুন মিনিটে
রানীশংকৈলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করা রানীশংকৈল ডিগ্রী কলেজের ছাত্র ও আন্দোলন নিয়ে গান লেখা র্যাপার আসিফের ওপর আজ (৯ আগস্ট) সকালে হামলার ঘটনা ঘটেছে।
আজ শুকবার সকালে (৯ আগস্ট) রাণীশংকর ডিগ্রী কলেজ মাঠে এই ঘটনা ঘটেছে, জানা যায় উপজেলার ঈদগাহ মাঠের ছাত্রলীগের বিশাল, খোকন, মাহিম সহ অন্তত ১৫ জন তার উপরে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। বর্তমানে তিনি রানিশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসাধীন রয়েছেন
এর আগে (৮ আগস্ট) বিকালে লেহেম্বা ইউনিয়ন রিয়াজের উপর হামলা চালিয়েছে রানীশংকৈল পৌর ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লবের ছোট ভাই বিশাল ও তার সহযোগিরা। হামলার শিকার রিয়াজ স্থানীয় বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
অভিযোগ করে রিয়াজ বলেন, আমার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা। এসময় তিনি এলাকার ছাত্রলীগ নেতা বিশাল, খোকন, মাহিনসহ ১৫ জনের ওপর অভিযোগ আনেন।
এদিকে ফেসবুকে পোস্টে প্লাবন হাসান শুভ নামে এক শিক্ষার্থী বলেন,আজ স্বৈরাচারের হাত থেকে দেশ স্বাধীন করে কী পেলাম? এই জন্যই কী দেশ স্বাধীন করেছি।
এ বিষয়ে রানীশংকৈল থানার ওসির নাম্বারে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com