রামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিল চন্ডিপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র যুব সম্পাদ আফসান উদ্দিন রাজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি, আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটওয়ারী।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিঃ ইয়াছিন পাটওয়ারী, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইন জমাদ্দারসহ আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চন্ডিপুর ইউনিয়ন সেক্রেটারি ক্বারী আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপুর ইউনিয়ন আমীর সূফী আব্দুর রশিদ, সেক্রেটারি নুরুল আলম জিকু, ইউনিয়ন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শাহাদাত হোসেন মানিক, ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি বাহার পাটোয়ারী, ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সবুজ আলম শাহেদ, সহ সভাপতি আমানত উল্লাহ সিয়াম, সাধারণ সম্পাদক আলামিন হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহরাজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, দাওয়াহ সম্পাদক তানভীর হোসেনসহ ইসলামী আন্দোলন চন্ডিপুর ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলসহ অসংখ্য নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com