রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লক্ষ্মীপুর জেলা শাখা থেকে রামগঞ্জ পৌর যুবদলের সদস্য (আহবায়ক কমিটি) মোঃ আমজাদ হোসেন নিয়াজিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত (৮ নভেম্বর) তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু নির্ধারিত তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়ায় আজ (১৩ নভেম্বর) জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ূন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে বয়কট করার নির্দেশ দেওয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com