শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রায়পুরায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রায়পুরায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত
১৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রায়পুরা সদর সাংগঠনিক থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা আমীর মাওলানা আদিল ভূইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা সদর থানা নায়েবে আমীর নজরুল ইসলাম, রায়পুরা পশ্চিম থানা সেক্রেটারি ডা. তারেক আহমেদ, অফিস সম্পাদক মোঃ সাইদুজ্জামান ভূইয়া, সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইদ্রিস কাজী, পশ্চিম থানা সভাপতি ডা. ইদ্রিস আলী সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com