শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাস্তায় বেড়া ও বাঁশ পুতে রাখায়, দুর্ভোগে শতাধিক পরিবার

জলঢাকা প্রতিনিধি   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাস্তায় বেড়া ও বাঁশ পুতে রাখায়, দুর্ভোগে শতাধিক পরিবার
১৪

প্রায় কয়েক বছরের পুরোনো গ্রামীণ রাস্তা জোর করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম সহ কয়েক জনের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার শতাধিক পরিবারের লোকজনকে। নীলফামারী জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে ভুক্তভোগী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান,আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘ ৭০ থেকে ৮০ বছর যাবত চলাচল করে আসছি।

গত (২০ জানুয়ারি) সকালে রাস্তার মালিকানা দাবি করে রবিউল, নুরবানু, সাইফুল ও মাসুদ বাঁশ দিয়ে বেড়া ও একাধিক বাঁশের খুঁটি রাস্তার মাঝে পুতে রাখে। এতে এলাকার ব্যাটারি চালিত অটোবাইক, ব্যান গাড়ি, জমি চাষের ট্রাক্টর ও কৃষকদের কৃষি পন্য নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা আরও বলেন, তিনি আমাদের কোনো কথাই শুনছে না। এছাড়া চলাচলের জন্য অন্য কোন রাস্তা না থাকায় আমাদের খুবই কষ্ট হচ্ছে। বর্তমানে আমরা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছি। আমরা দ্রুত চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

রাস্তা দখলকারী রবিউল ইসলাম এর সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, আমার জমি সর্ট হয়েছে এজন্য রাস্তা বন্ধ করেছি। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু মুছা বলেন, বিষয়টি আমি ঐ ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি। ওয়ার্ড মেম্বার তাকে নিষেধ করেছিল। তিনি তা শুনেনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিনকে মুঠফোনে একাধিক বার কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com