শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাস্তার শোভা বর্ধন, আরসিসি সেতুর দু’পাশে লাগানো হল কৃষ্ণচুড়ার গাছ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাস্তার শোভা বর্ধন, আরসিসি সেতুর দু’পাশে লাগানো হল কৃষ্ণচুড়ার গাছ
১৫

গাইবান্ধায় রাস্তার শোভা বর্ধনে নিজস্ব উদ্যোগে আরসিসি সেতুর দু’পাশে লাগানো হল কৃষ্ণচুড়ার গাছ। উদ্যোগকে স্বাগত জানালেন এলাকাবাসী। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ভেরামারা রেল ব্রীজ সংলগ্ন আরসিসি সেতুর দু’পাশে এই গাছের চারা রোপন করা হয়। এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, পলাশবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. হামিদ কলিম। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি আলমগীর কবির বাদল, সাংবাদিক শাহাবুল শাহীন তোতা, ঠিকাদার সাইদুর রহমান, রফিক উদ-দৌলা, ব্যবসায়ি মামুন উর রশিদ প্রিন্স, তৌহিদ আলামিন বীর, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, আব্দুল লতিফ, আমির আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, এর আগেও সেতুর দুপাশে কিছু কৃষ্ণচুড়ার গাছ লাগানো হয়েছে। এব্যাপারে শামীম প্রামানিক বাদল জানান, সেতুর দু’পাশে কৃষ্ণচুড়ার গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো বড় হলে দুর-দুরান্তর থেকে ঘুরতে আসা ও সড়কে চলাচলকারী লোকজন ছায়া পাবে। শুধু তাই নয়, গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তখন সবারই ভালো লাগবে। কোনো একটা ভালো কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। এজন্য সকলের কথা চিন্তা করে এই গাছগুলো রোপন করার উদ্যোগ গ্রহণ করি। শামীম প্রামানিক বাদল এর এ সুন্দর উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী। তারা জানান, এ সব গাছ শুধু রাস্তার শোভা বর্ধনই করবেনা। পরিবেশ রক্ষায় রাখবে যথেষ্ট অবদান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com