শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রায়পুরার সাবেক মেম্বারের মরদেহ নবীনগর থেকে উদ্ধার

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রায়পুরার সাবেক মেম্বারের মরদেহ নবীনগর থেকে উদ্ধার
৬৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা মেঘনা নদীর তীরে এমপি টিলা থেকে গতকাল (২৬ /২/২৬) রাতে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমীর হোসেনের (৪২) মরদেহ উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন- “উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

সূত্র জানায়- নিহত আমীর হোসেন মেম্বারের পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে পিতৃহীন আমীর হোসেন ছোটবেলা থেকেই তার মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com