আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় মানবাধিকার সংরক্ষণ পরিষদের আয়োজনে বৃক্ষরোপন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার বাদিয়াখালির চকবরুল গ্রামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বৃক্ষরোপন অভিযানে বক্তব্য দেন প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, গাইবান্ধা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, জলবায়ু ও পরিবেশ আন্দোলনের আহবায়ক অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন প্রমুখ।
বক্তারা বলেন, শুধু মানুষের জন্য নয়, প্রত্যেক জীবনের প্রয়োজনেই সমাজে বৃক্ষরোপন অভিযান ছড়িয়ে দেয়া উচিত। ধরিত্রীতে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপনের বিকল্প নেই। মানুষকে বাঁচতে হলে বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
শেষে, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com