নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মাদক কে নাবলুন খেলাধুলার সঙ্গেই থাকুন এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভা ৭ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত ফাইনাল খেলায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ন আহবায়ক মোঃ রাকিব হাসান রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর যুবদল নেতা ও কাঞ্চন পৌর মেয়র প্রার্থী মোঃ সানাউল্লাহ মান্নান সানি। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম মিয়া,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ তন্ময় হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানিম ইসলাম,মোঃ জাকারিয়া মিয়া,মোঃ আতিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পৌর মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি বক্তব্যে বলেন খেলাধুলা যুবসমাজ কে মাদক থেকে দুরে রাখে।এবং খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়,এটি আমাদের জীবনে অধ্যাবসায় ধৈর্য কঠোর পরিশ্রমের মূল্য শিখায়,এবং খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে,এবং খেলাধুলা তরুণ ও যুব সমাজকে অসামাজিক কাজ থেকে দুরে রাখে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com