শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা
৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিধবা রোকেয়া বেগমের মালিকানাধীন দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ৭ দোকানে তালা দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল ২০ এপ্রিল সোমবার গোলাকান্দাইল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বিধবা রোকেয়া বেগম (৬৫) ৭০ থেকে ৮০ বছর ধরে দড়িকান্দি মৌজার আরএস ৭৩৭ নম্বর দাগের ৩৪ শতাংশ জমিতে বসত বাড়ি ও ৭টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন।

জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা দা, লোহার রড, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে বিধবার ৪টি দোকান ভাংচুর করে ৭দোকানেই তালা লাগিয়ে দেয়। এসময় দোকানদারদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ জামাল মিয়া বলেন, সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

এব্যাপারে রোকেয়া বেগম বাদী হয়ে ডহরগাঁও গ্রামের আতাবর (৫৫), আক্কাস আলী (৩০), সিয়াম হোসেন (২২), আলী মোল্লা (৩৬), বাচ্চু মিয়া (৪৫), হোসাইন (১৯), আসিফ হোসেনকে (২০) নামীয় ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বিধবার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তালা লাগিয়ে দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com