শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

  |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের  অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া(১৯) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল ১৬ অক্টোবর বুধবার রাত আটটার দিকে  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ মিয়ার বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার গোদগাঁও গ্রামে। তার পিতা দিনমজুর ডাক্তার আলী। মারুফ মিয়া বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করে। সে ভুলতা এলাকায় গার্মেন্টসে চাকরি করে।  পুলিশ  জানায়,   উপজেলার ডহরগাঁও এলাকার রহমআলীর  ভাড়াটিয়া মারুফ মিয়া অপর ভাড়াটিয়ার পাঁচ বছর বয়সের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে  ডেকে নেয়।

পরে পাশের একটি কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।  একপর্যায়ে শিশুটির চিৎকারে  আশপাশের লোকজন ছুটে এসে কক্ষের ভিতর থেকে লম্পট মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ  করে ।  শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ  মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে ।  মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com