শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬ অপহরণকারী আটক

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ১৩ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬ অপহরণকারী আটক
১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণ হওয়া ভিকটিম রাজিব নামক এক যুবককে উদ্বার করেছে পুলিশ। গত ১২ জুলাই গভীর রাতে ভিকটিমের স্বজনদের দেওয়ার তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল  থেকে তাদের গ্রেফতার করে অপহরণ হওয়া ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে উদ্বার করে।

 

অপহরণ হওয়া ভিকটিম রাজিব শরিয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ্ইউনিয়নের বাহেরচর মোল্লা বাড়ির সোরাফ মোল্লার ছেলে। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো উপজেলার কলাতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ শান্ত (২২), অলিউল্লাহ ঢ়ারির ছেলে জুয়েল ওরফে রাকিব (২৪), উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেলের দুলাল জমাদ্দারের ছেলে বিল্লাল হোসেন (২৪), আনোয়ার হোসেনের ছেলে আল-আমিন (২০), আনোয়ার হোেেসনের ছেলে  আসাদ (২৫) ও ৫নং ক্যানেল কাজলের বাড়ির ভাড়াটিয়া শামীম (৪৬)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, গত ১০ জুলাই বিকেলে অপহরণকারীরা পিকআপ ড্রাইভার রাজিব মিয়াকে ভুলতা গাউছিয়া থেকে অপহরণ করে । পরে তার মুক্তিপণের জন্য তার পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা যদি না পায় তাহলে ভিকটিমকে মেরে ফেলবে বলে মুটোফোনে হুমকি প্রদান করে।  তার পরিবার স্বজনরা শরিয়তপুর থেকে গত ১২ জুলাই রাতে  রূপগঞ্জ থানায় হাজির হয়ে থানা পুলিশকে অবগত করে। পর রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকা থেকে অপহরণকারীদেরকে হাতেনাতে গ্রেফতার করে ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিবকে উদ্বার করে।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরনকৃত ভিকটিম পিকআপ ড্রাইভার রাজিবকে উদ্বার করে। অপহরণকারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com