শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে ফেইসবুক পোস্টে (চুদ লিং পং)কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫,৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে ফেইসবুক পোস্টে (চুদ লিং পং)কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫,৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার
১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেইসবুক পোস্টে (চুদ লিং পং) কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (০৮ ডিসেম্বর) দিবাগত রাত ২ টায় উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তারাব পৌরসভার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলাম। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন।

এ নিয়ে তার নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম চুদ লিং পং লিখে কমেন্ট করেন। এরই জের ধরে রাত ১১ টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের বাগবিতণ্ডা হয়। পরে রাত ২ টার দিকে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় লোকজনের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর লুটপাট চালায়। এসময় শহিদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৪ জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ফেইসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এক উভয় পক্ষের ৫ জনের মতো আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুই পক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com