শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান / জরিমানা দেড় লাখ টাকা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান / জরিমানা দেড় লাখ টাকা
৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার বন্ধন ফোর্টিফাইভ ওয়েল মিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল ১১ এপ্রিল শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে অনুমোদনহীন ও ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে ভোজ্য তেল মোড়কজাতকরণ এবং বাজারজাত করার অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৭৫ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com