শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট,নারীসহ আহত ৫

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপগঞ্জে যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট,নারীসহ আহত ৫
১৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকার যুবদল নেতা অলি মাতবরের বাড়িতে গতকাল ২৮আগষ্ট বৃহস্পতিবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে । এ ঘটনায় নারীসহ পাঁচ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার যুবদল নেতা অলি মাতবর রিকশায় ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে নাগেরবাগ ৫নম্বর ক্যানেল এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন। ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। একপর্যায়ে অলি মাতবর দৌঁড়ে তার বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়েও হামলা চালিয়ে ভাংচুর ও তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। হামলাকারীরা গৃহকর্তা অলি মাতবর(৪৩), তার ভাই খলিল মাতবর(৪১), স্ত্রী বুবলী আক্তার(৩৬), প্রতিবেশী শফিকুল ইসলাম(৩৫), নয়ন মিয়াকে(২২) কুপিয়ে জখম করে।

একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com