শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপালী ব্যাংক মনিরামপুর শাখা মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গ্রাহক সেবায়

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপালী ব্যাংক মনিরামপুর শাখা মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গ্রাহক সেবায়
৩৭

যশোরের মনিরামপুরে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি শাখা ধীরে ধীরে গ্রাহক সেবার মানদণ্ডে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা প্রদান ছাড়াও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শাখাটি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

বাংলাদেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক প্রতিষ্ঠিত হয় দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সর্বস্তরের মানুষের কাছে সহজ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকটি সঞ্চয় বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ, গ্রাহকবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দ্রুত সেবা নিশ্চিত করা রূপালী ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য।

এই ধারাবাহিকতায় মনিরামপুর শাখাটি স্থানীয় পর্যায়ে একটি উদাহরণ তৈরি করেছে। নিয়মিত আমানত ও ঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের আর্থিক সহায়তা প্রদান করে শাখাটি স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে। বিশেষ করে বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করায় শাখাটি প্রশংসিত হয়েছে। রূপালী ব্যাংক মনিরামপুর
শাখা ব্যবস্থাপক এসপিও মোঃ,আবু তুহিন বলেন,
আমাদের মূল লক্ষ্য শুধু ব্যাংকিং সেবা প্রদান নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করি প্রতিটি গ্রাহক যেন সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা পান।

একই সঙ্গে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
মনিরামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স দিপ্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিএম আকতারুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন,
আমি দীর্ঘদিন ধরে এই শাখার সাথে লেনদেন করছি। এখানে সেবার মান খুবই ভালো। কর্মকর্তারা আন্তরিক, যেকোনো সমস্যা দ্রুত সমাধান করে দেন। ব্যবসা পরিচালনায় এই শাখা আমাকে অনেক সহযোগিতা করেছে।ব্যাংকের সাধারণ গ্রাহক আজিজুর রহমান বলেন,
আমি আগে ব্যাংকে যেতে ভয় পেতাম। কিন্তু এখানে এসে বুঝেছি ব্যাংকিং সেবা কত সহজ হতে পারে। সবাই খুব ভালো ব্যবহার করেন, দ্রুত কাজ করে দেন। এজন্য আমি খুব সন্তুষ্ট।

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নার্গিস পারভিন বলেন, রূপালী ব্যাংক পিএলসি মনিরামপুর শাখা শুধু একটি ব্যাংকিং প্রতিষ্ঠান নয়, বরং গ্রাহক আস্থা, সেবার মান এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।এই শাখা ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ নানামুখী আর্ত মানবতার সেবায় কাজ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

মনিরামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম হোসেন বলেন, আমাদের প্রত্যাশা, এই শাখা ভবিষ্যতেও সেবার এই ধারা বজায় রেখে আরও এগিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com