আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর এলাকায় রেগুলেটর নির্মাণ, উদাখালি ও কাঠুর খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আয়োজনে স্থানীয় কলিরবাজার বটতলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী, উত্তম বর্মন প্রমুখ। বক্তারা বলেন, ২০২৪ সাল হতে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে বার বার স্মারকলিপি প্রদান করার পরও আজও রেগুলেটরটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলার কারণে নির্মাণ করা হয়নি। ওয়াপদা বাঁধের রেগুলেটর নির্মাণ না করার ফলে বিল ঝিল নিয়ে গঠিত উদাখালি, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের একতৃতীয়াংশ জমিতে কৃষক আমন ধান চাষ করতে না পারায় জাতীয়ভাবে উৎপাদন কমে যায়। এমনকি কৃষকদের যথাসময়ে ইরি বোরো ধান বীজতলা তৈরী করা সম্ভব হয় না। রেগুলেটর না থাকার ফলে যমুনা নদী থেকে ৭/৮ কোটি টাকা আয় থেকে জনগণ বঞ্চিত হয়ে আসছে। শেষে, একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com