শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেড ক্রিসেন্টের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেড ক্রিসেন্টের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামের সঙ্গে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম ইউসুফ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার বিমানবন্দরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মনিরুল ইসলাম ইউসুফ রেড ক্রিসেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে মেয়রের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটি নিশ্চয়ই এই কার্যক্রমকে আরও গতিশীল করবে। নগরবাসীর সেবায় আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ইউসুফকে শুভেচ্ছা জানান এবং তার কার্যকাল সফল ও ফলপ্রসূ হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, বদিউল আলম বদি, রেজাউল করিম লিটন ও আবদুস সাত্তার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com