শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যকরী পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের  কার্যকরী পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত
১৯

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কার্যকরী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে সংগঠন কার্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের চেয়ারম্যান ও জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সভায় বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. মো. ফেরদৌস হোসেন মনজু, সেক্রেটারী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সদস্য মাহামুদুন্নবী টিটুল, শহীদুজ্জামান শহীদ, রাগিব হাসান চৌধুরী, মো. শাহেদ হোসেন, মো. ফয়সাল কবির, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, মোছা. রেবেকা সুলতানা ও মো. কাফি ইসলাম লিমন। সভায় বক্তারা রেড ক্রিসেন্টের বিষয় ভিত্তিকের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা আরও বলেন, এই এডহক কমিটি আগামী তিনমাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com