মোঃ শিমুল রানা, বিশেষ প্রতিনিধি বাংলা দৈনিক: | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
২০১৯ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেড ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। “আর্ত-মানবতার সেবায় আমরা” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সমাজ উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের সভাপতি মানিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সোবেল দেবনাথ। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. এম ওয়াই এফ পারভেজ, উপদেষ্টা ডা. এস এম আহসানুল করিম ও মোস্তফা কামাল রোকন। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০০-এর বেশি।
অর্থায়ন হয়ে থাকে মূলত সদস্যদের অবদান ও উপদেষ্টা মণ্ডলীর সহায়তায়। সম্প্রতি রেড ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত সচেতনতামূলক পদযাত্রায় তীব্র রোদ ও গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সদস্যরা ১২ কিলোমিটার পথ অতিক্রম করেন। চলন্ত রেলে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা তৈরির অংশ হিসেবে এ কার্যক্রমে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে কয়েক হাজার মানুষকে সচেতন করা হয়। চলতি বছরের প্রথম এ কর্মসূচির আগে ২০২৩ সাল থেকে সংগঠনের পক্ষ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ হেঁটে একই ধরণের সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। স্থানীয়ভাবে এরই মধ্যে উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com