শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে শার্শায় সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প

বেনাপোল প্রতিনিধি:   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেভারেন্ড পল মুন্সীর স্মরণে শার্শায় সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প
৯৬

খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে যশোর জোনের উদ্যোগে বাগআঁচড়া ব্রাঞ্চ কার্যালয়ে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন চিকিৎসক ডা. লামিয়া ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাভারণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পার্থ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. আবু ফরহাদ গাজী, হিসাবরক্ষক রাহুল বৈরাগী এবং সমাজসেবক ও প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে পার্থ কুমার সাহা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

রেভারেন্ড পল মুন্সীর আদর্শ অনুসরণ করেই সিএসএস মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চিকিৎসক ডা. লামিয়া ইসলাম বলেন, গ্রামীণ এলাকায় অনেক মা ও শিশু প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হন। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করে। মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা মর্জিনা নামে এক গৃহিণী বলেন, আমরা সাধারণত ভালো চিকিৎসা পাই না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে গরিব মানুষ হিসেবে অনেক উপকার হলো। উল্লেখ্য, সিএসএস প্রতিবছর দেশের ২২২টি শাখার মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন ও কারিগরি শিক্ষাসহ নানা মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com