নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা, মুরাদনগর: | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগরে নবাবী কাচ্চি ডাইন রেস্টুরেন্টের সেইফ আলমগীর অগ্রিম টাকা ও সহকর্মীদের দুইটি মোবাইল ফোন চুরি করে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে সেইফ উইনিট থেকে নির্বাচনের পর আলমগীরকে নবাবী কাচ্চি ডাইনে সেইফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের আগে তার রান্নার স্বাদ ও দক্ষতা যাচাইয়ের জন্য একটি টেস্ট নেওয়া হয়েছিল, যেখানে তিনি সন্তোষজনক ফলাফল দেখান।
নিয়োগের পরপরই আলমগীর এক মাসের অগ্রিম হিসেবে ৪০ হাজার টাকা এবং অতিরিক্ত ৬ দিনের ইনকাম অগ্রিম গ্রহণ করেন। পরবর্তীতে রেস্টুরেন্টের স্টাফদের কাছ থেকে 2টি মোবাইল ফোন চুরি করে এক রাতের মধ্যে নিখোঁজ হয়ে যান।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
একজন ব্যবস্থাপক বলেন, “আমরা ভেবেছিলাম লোকটি দক্ষ ও বিশ্বস্ত, কিন্তু সে সুযোগ নিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com