শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেস্টুরেন্টের সেইফ ৪০ হাজার টাকা ও 2টি মোবাইল নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা, মুরাদনগর:   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেস্টুরেন্টের সেইফ ৪০ হাজার টাকা ও 2টি মোবাইল নিয়ে উধাও
৯২

কুমিল্লার মুরাদনগরে নবাবী কাচ্চি ডাইন রেস্টুরেন্টের সেইফ আলমগীর অগ্রিম টাকা ও সহকর্মীদের তিনটি মোবাইল ফোন চুরি করে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে উইনিট থেকে নির্বাচনের পর আলমগীরকে নবাবী কাচ্চি ডাইনে সেইফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের আগে তার রান্নার স্বাদ ও দক্ষতা যাচাইয়ের জন্য একটি টেস্ট নেওয়া হয়েছিল, যেখানে তিনি সন্তোষজনক ফলাফল দেখান।

নিয়োগের পরপরই আলমগীর এক মাসের অগ্রিম হিসেবে ৪০ হাজার টাকা এবং অতিরিক্ত ৬ দিনের ইনকাম অগ্রিম গ্রহণ করেন। পরবর্তীতে রেস্টুরেন্টের স্টাফদের কাছ থেকে 2টি মোবাইল ফোন চুরি করে এক রাতের মধ্যে নিখোঁজ হয়ে যান।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার পর তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

একজন ব্যবস্থাপক বলেন, “আমরা ভেবেছিলাম লোকটি দক্ষ ও বিশ্বস্ত, কিন্তু সে সুযোগ নিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com