ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি: | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
১৬ নভেম্বর (শনিবার) চিটাগাং ক্লাব মিলনায়তনে রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার ২৩তম অভিষেক অনুুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র,ডাঃ শাহাদাত হোসেন। রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি রোটারিয়ান আরিফ আহমেদের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট ও পিডিজি প্রফেসর তৈয়ুব চৌধুরী, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আজিজুল ইসলাম বাবুল, ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া,পিপি খনরঞ্জন রায়, পিপি মনিরুজ্জামান চৌধিরী, পিপি রেজাউল করিম চৌধিরী, রোটারিয়ান আজিজুল কাদের, মাইফুল আক্তার প্রমুখ।
প্রধান অতিথি সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বে জনসেবায় রোটারী’র কার্যক্রম প্রশংসনীয়। পোলিও নির্মুলে রোটারির ভূমিকা অনস্বীকার্য। তিনি চট্টগ্রাম সিটিকে কার্যকর পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীকে অভ্যাস পরিবর্তন এবং সচেতন হওয়ার আহ্বান জানান, তিনি এ ব্যাপারে রোটারী ক্লাবেরও সহযোগিতা কামনা করেন।
সভায় একজন ক্যানসার রোগীকে অর্থ সহায়তা এবং বাঁশখালি নারী ক্রিকেট ক্লাবকে মাঠ পরিচর্যা যন্ত্র এবং আরআই রোটারী ফান্ডে অর্থ সহায়তা প্রদান করা হয়।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান, রেফেল ড্র অনু্ষ্ঠিত হয় ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com