নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় র্যাব-১৩ এর অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর আভিযানিক দল ওয়ারেন্টভুক্ত একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত সদস্য রাশেদুল ইসলাম ওরফে আসিদুল রাশেদ (৩২) কে গ্রেফতার করেছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ ঘটিকায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন আসমতপুর সাকিনস্থ জনৈক টিটু এর পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত সদস্য রাশেদুল ইসলাম ওরফে আসিদুল রাশেদ (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আন্তঃডাকাত সদস্য রাশেদুল ইসলাম ওরফে আসিদুল রাশেদ (৩২) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মৃত আছর উদ্দিন আছির ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সে আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ ৬ টি মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট জারি রয়েছে। উক্ত মামলা গুলোর দীর্ঘদিন হলে পলাতক ছিল গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত রাশেদুল ইসলাম ওরফে আসিদুল রাশেদ (৩২)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে
গাইবান্ধায় র্যাবের অভিযানে গ্রেফতারকৃত ডাকাত রাশেদুল ইসলাম ওরফে আসিদুল রাশেদ (৩২) এর বিরুদ্ধে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এতে আরো জানানো হয়, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com