চট্টগ্রাম প্রতিনিধি: | শুক্রবার, ১৫ মে ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী পাখি আক্তার ও তার ০৫ জন সহযোগী’কে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য মজুদ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ২০২৬, বিকেল ০৬ টা ৩০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকাস্থ জাহাঙ্গীর আলমের তিন তলা ভবনের নিকট পৌঁছে স্থানীয় লোকজনদেরকে সাথে নিয়ে বর্ণিত ভবনের দ্বিতীয় তলার পূর্ব পার্শ্বের ফ্ল্যাটের দরজায় নক করলে ০১ জন মহিলা দরজা খুলে দিলে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে দেখতে পায় সকল অভিযুক্তরা রুমের ফ্লোরে বসে গাঁজার বড় প্যাকেট খুলে ডিজিটাল ওজন মেশিন দ্বারা মেপে ছোট ছোট কাগজে পুরিয়া বানাচ্ছে। উক্ত ঘটনায় অভিযুক্ত ১। পাঁখি আক্তার(৩৫), ২। মোঃ ফারুক (২৬), উভয় পিতা-মৃতঃ নুরু মিয়া, ৩। ফারজানা বেগম (২৬), স্বামী-মোঃ হারুন, সর্ব সাং-ডোপাকান্দা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ হানিফ মিয়া(২৭), পিতা-মৃতঃ শরু মিয়া, সাং-কুটনা, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, ৫। শেখ ফরিদ (৩০), পিতা-মোঃ ইসহাক, সাং-রঙ্গিপাড়া আবাসিক, থানা-হালিশহর, চট্টগ্রাম মহানগর এবং ৬। শাহানা বেগম (৫০), পিতা-মৃতঃ নুরু মিয়া, সাং-ডোপাকান্দা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’দের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত ফ্লাট বাসা হতে সর্বমোট ১১ কেজি ৯০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত আসামিদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্ত্বে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com