শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার এক

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)।   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার এক
৩৫

সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর চলমান অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরওয়ার হোসেন (৪৫)  নামের একজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাইনীমূখ ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে সরোয়ার হোসেন (৪৫) কে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে আটক করে লংগদু থানা পুলিশ এবং আজ ২৯ ডিসেম্বর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

লংগদু থানা পুলিশ সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে মোঃ সরোয়ার হোসেন(৪৫) পিতা- মোক্তার হোসেন কে তার ইসলামাবাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে লংগদু থানার মামলা নং-৪ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশ ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা চান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com