শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
৮৮

বাংলাদেশে জাতীয় ইমাম সমিতি মাইনীমুখ ইউনিয়নের উদ্যোগে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত। সভাপতিঃ মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি মাওলানা আজিজুল হক ও কোষাধ্যক্ষঃ মাওলানা জুলজাস উদ্দীন নির্বাচিত।

২২ অক্টোবর, ২০২৫ ইং বুধবার, সকাল ১১ টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত ইমাম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনটি মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে ও হাফেজ রাব্বিনুর জাহাঙ্গীরের সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা  সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি  জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন, বাংলাদেশ  জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা সোহেল আহমেদ।

উক্ত কাউন্সিলে মাইনীমুখ ইউনিয়নের ইমাম সমিতির সদস্যদের সকলের ভোটে সভাপতি পদে মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি পদে মাওলানা আজিজুল হক, কোষাধ্যক্ষ পদে মাওলানা জুলহাস উদ্দীন নির্বাচিত হন। এছাড়াও মাওলানা আব্দুল লতিফ সহ-সভাপতি,মাওলানা ফরিদুল ইসলাম ফাহিম সহ-সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক ও মাওলানা তরিকুল ইসলাম সদস্য মনোনীত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com