শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাজ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৭

১৯ মার্চ, ২০২৬ ইং বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন বগাচতর ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

 

আয়োজিত ইফতার মাহফিলটি বগাচতর ইউনিয়িন জামায়াতের আমীর ছিদ্দিকুর রহমান খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মোফাচ্ছেল হক মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা সহসভাপতি ও ইউনিয়ন সভাপতি আব্দুল গফফার ভুইয়া, জামায়াতের উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বগাচতর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বশর, বগাচতর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, বাজার ব্যবসায়ী আবু তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্রারা পবিত্র মাহে রমজানের শিক্ষা অনুযায়ী বাস্তব জীবন পরিচালনা করে তাক্বওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আহবান জানান।

 

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com