শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামাটি)প্রতিনিধি:   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৩৭

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ইং শুক্রবার বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত ইফতার মাহফিলটি মাইনীমুখ ইউনিয়ন আমীর মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিহি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিম, উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়া আরো উপস্থিত সংগঠনের উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ, বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্স সুপার মাওলানা ফোরকান আহমেদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিয়া খান, রাবেতা প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম, মাইনীমুখ ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মোঃ নুরুন্নবীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, “রমজান মাস হলো একটি শ্রেষ্ঠতম মাস। এ মাসের একটি সুন্নাহ অন্য মাসের একটি ফরজের সমান আর একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমান। এ মাসের প্রতিটি ভাল কাজের জন্য আল্লাহ তাআলা অবারিত সওয়াব দিবেন।”
তিনি আরো বলেন, এ মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com