শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি):   |   মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫৬

১৬ ডিসেম্বর, ২০২৫ ইং সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা শাখা মহান বিজয় দিবস উপলক্ষে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনের উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, ইসলামী ছাত্রশিবিরের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোঃ মোর্শেদুল হক, লংগদু  উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ নবী হোসেন, মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ নুরুন্নবী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে  ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে এদেশের সকল শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহন ও বলিষ্ঠ ভুমিকা বিজয় ছিনিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। বিজয় দিবসে আজ আমরা সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তারা আরো বলেন এই বিজয় দিবসে আমরা ঘোষনা করছি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে এদেশের সাধারন ছাত্র-জনতা তাদের সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে সকলকে সজাগ থাকার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com