শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে দুর্নীতি বিরোধী  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৭

১৯ আগস্ট, ২০২৫ বুধবার রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামটির সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এ সময় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলাম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওছমান গণি, মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ মডেল হাই স্কুল, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাইনীমুখ মডেল হাই স্কুল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। সেই সাথে শ্রেষ্ঠ বক্তা হয়েছে মাইনীমুখ মডেল হাই স্কুলের ছাত্রী সাজেদা আক্তার। সর্বশেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন সহ অন্যান্য অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com