শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধি   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
৩৭

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), লংগদু উপজেলার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সংঠনটির উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সম্পাদক আব্দুল বারেক দেওয়ান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বার, যুগ্ম সম্পাদক শাহ আলম মুরাদ, মোঃ আব্দুল হালিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিসংবাদিত প্রতীক। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আপসহীন ছিলেন বলেই বারবার জনগণের ভালোবাসায় নির্বাচনে বিজয়ী হয়েছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য প্রেরণার উৎস।”

সভাপতির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির  নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com