লংগদু প্রতিনিধি, রাঙ্গামাটি: | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
“ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমি সপ্তাহ পালিত হয়েছে। ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ভুমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী এক আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে যা আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
১৯ মে, ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টায় ভুমি মেলা ও সেবা সপ্তাহের উদ্বোধন পরবর্তীতে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাপ্রার্থীরা ও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও হয়রানিহীন ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আর তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে মানুষের দোরগোড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পৌঁছে দেওয়া আপনার-আমার, অর্থাৎ আমাদের সকলের দায়িত্ব। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত এবং স্বচ্ছতার সাথে পেতে পারে, সে লক্ষ্যে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।” অনুষ্ঠানে বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন—ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল পর্চা প্রাপ্তির সুবিধাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান সংক্রান্ত তথ্যপত্র তুলে ধরা হয় ও বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com