শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ
৫৯

৩১ জানুয়ারি, ২০২৬ ইং শনিবার সকাল ১০ টা হতে সারাদিন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব মাওলানা মু. আবু বকর সিদ্দিক রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।

শনিবার সকাল থেকে সারাদিনব্যাপী তিনি লংগদু  উপজেলার লংগদু বাজার (সদর) মাইনীমুখ বাজার, ইসলামাবাদ, বামেছড়া,তেতুলতলা, সমিতির দোকান, আটারকছড়া, বটতলা, করল্যাছড়ি, তিনব্রিজ বটতলা, কালুমাঝির টিলা, ৫ নং সোনাই, ইসলামাবাদ, বাইট্টাপাড়া বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “’জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে রাঙামাটিকে একটি মডেল জেলায় রূপান্তর করা হবে।”
তিনি আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট হোক সত্য ও ন্যায়ের পক্ষে। গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।”

গণসংযোগকালে লংগদু উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিম, এনসিপির উপজেলা সভাপতি মোঃ রাকিব হোসেন ও সেক্রেটারি এরিক চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ মামুনুর রশিদসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com