শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি)   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদু সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ
২৪

২৭ অক্টোবর, ২০২৫ ইং সোমবার সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু সরকারি মডেল কলেজে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ  এসপিপি, পিএসসি। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওছমান গণি ও সঞ্চালনা করেন বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশশরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ ও মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুন্নেছা।

এছাড়াও বক্তব্য রাখেন লংগদু সরকারি মডেল কলেজের সহকারি অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মোঃ হারুনুর রশিদ, নুর মোহাম্মাদ, অমিত কুমার দাশ, এবং মোঃ মহসীন আলী। দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ হতে নবীনদের উদ্দেশ্যে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিনথুয়ারা জাহান শান্তা, নেহেরুল আলম এবং নাজমুল হোসেন ভুইয়া। সকালে কলেজ হলরুম সাজানো হয় রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওছমান গণি, নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমাদের জীবনের নতুন অধ্যায় আজ শুরু হলো। এই কলেজ শুধু জ্ঞানের আলো নয়, মানুষ হয়ে ওঠার পাঠও দেয়।

ভালো ফলাফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন সততা, মানবিকতা ও দেশপ্রেম।’ অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই রয়েছে সীমাহীন সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবায়নের জন্য দরকার অধ্যবসায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তারা যেন তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক শিক্ষার চর্চা করে, তাতেই গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ’। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের হাতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com