শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন -ইকতারেনের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

  |   বুধবার, ০২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন -ইকতারেনের ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল
১৯

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী গ্রামের ৭৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম এবং ইফতার মাহফিলের আয়োজন করে সমাজসেবী সংগঠন ইকতারেন। ইকতারেনের সহসভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আদালতের চীফ জুডিশাল ম্যাজিস্ট্রেট জনাব মো. ইয়াছিন আরাফাত। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জাহেদ হোসেন , সরকারি আব্দুর রব কলেজের প্রভাষক জনাব সাদ্দাম হোসেন , বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নুরুল আলম বাদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী এর একান্ত সচিব মো আল আমিন পাটোয়ারী প্রমুখ। উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, নিতান্তই সামাজিক দায়বদ্ধতা ও সমতা নিশ্চিতের জন্য ইকতারেনের পথচলা। সমাজের শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের আরো বেশি সংগঠন কাজ করবে বলে আশা করি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইউনুছ বলেন, আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিশাল পরিসরে সবার মাঝে ঈদ উপহার বিতরণ করতে পারছি না বলে মনটা কিছুটা খারাপ তবে ভবিষ্যেত আমরা এর পরিসর বাড়ানোর চেষ্টা করবো। উক্ত মহতী প্রোগ্রাম সঞ্চালন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব রাকিব হোসেন। এসময় ইকতারেনেরে পক্ষ থেকে প্রতিটি পরিবারকে তরল দুধ: ১ কেজি, চিনি: ১কেজি, নুডলস: ২ প্যাকেট, পোলাউর চাল: ১ কেজি, আলু: ২ কেজি, মসুর ডাল: আধা কেজি সেমাই: ২ প্যাকেট, ২ প্যাকেট চিপস ঈদের উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, ইকতারেন সমাজের অসহায় দুস্থ এবং অভাবীদের বিভিন্ন দুর্যোগে ও প্রয়োজনে খাদ্যসামগ্রী দান করার পাশাপাশি আত্মকর্মসংস্থান তৈরির জন্যও কাজ করে আসছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com