শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালদিয়ার চরে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালদিয়ার চরে ২০০ পরিবারে ত্রাণ বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন
৮৪

লালদিয়ার চরে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে বললেন মেয়র।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে। উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদকৃত ও পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি কর্পোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার, বিএনপি নেতা মো. ইসমাইল, আবদুল সাত্তার, মো. ইলিয়াস, ৪১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব আলী আজম, বিএনপি নেতা আতিকুর রহমান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, মনির হোসেন, নজরুল ইসলাম, আবদুল কাদের, আলী হোসেন, আবদুল মালেক সহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com