শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার-২

ঈশাত জামান মুন্না:   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে গাঁজাসহ গ্রেফতার-২
১৩

জেলার কালীগঞ্জে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে লালমনিরহাট শহরের তালুক খুটামারা মৌজার বিজিবি ক্যান্টিন মোড় তথা এলজিডি কার্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চলাকালীন সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই যুবককে আটক করেন। পরে তাদের নিকট হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই যুবক হচ্ছেন জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের খোকন আলী ওরফে হযরত এবং অপরজন হচ্ছেন একই ইউনিয়নের শিবরাম গ্রামের শ্রী তাপশ কুমার রায়। তারা দুইজনেই মাদক পরিবনের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।

গাঁজাসহ দুই যুবক গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ দৌলা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য ভারতীয় সীমান্তবর্তী জেলা হওয়ার মাদকের উপদ্রব দিনদিন বৃদ্ধি পাচ্ছে আর এই মাদক নির্মূলে লালমনিরহাটে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের দিক- নির্দেশনায় গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের সব ইউনিট কাজ করে চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com