শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসন

ঈশাত জামান মুন্না   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসন
৫৪

গত কয়েকদিনের হাড়কাঁপানো শীতে স্থবির লালমনিরহাট। জেলার সাধারণ ও ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসনের পুরো দল শীতবস্ত্র বিতরণ করেছে।জরুরি পরিস্থিতি বিবেচনয় নতুন করে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন।

শনিবার(২৭ ডিসেম্বর) জেলার পাঁচ উপজেলায় এক যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে জেলা প্রশাসক(সার্বিক) রাসেল মিয়া,জেলা প্রসাশক(রাজস্ব) জিআর সারওয়ার,উপ-পরিচালক(স্থানীয় সরকার),জেলা প্রসাশক এইচএম রকিব হায়দার সহ জেলা প্রশাসনের পুরো দল উপস্থিত ছিলেন।এবাদে ৫ উপজেলার স্থানীয় প্রশাসনের ওসি,ইউএনও,প্রকল্প বাস্তয়ান কর্মকর্তারা বিতরণ কার্যক্রম চালান।

এর আগে গণমাধ্যমে শীতে তীব্রতা,নির্বাচনকালীন আচরণবিধি সংক্রান্ত জটিলতা,অপর্যাপ্ত শীত বস্ত্র সহ এনজিও ও বেসরকারি উদ্যোগের অভাব নিয়ে খবর প্রকাশিত হয়।

২৭ ডিসেম্বর জেলা প্রসাশনের ফেসবুক পেজে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়। জেলা প্রসাশনের পেজে বলা হয়”তীব্র শীতের প্রভাবে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসন, লালমনিরহাটের পক্ষ থেকে সকল উপজেলা প্রশাসনের মাধ্যমে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থা ও অন্যান্য সামাজিক সংগঠনসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান শ্রেণির মানুষকে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। আসুন, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সম্মিলিত প্রচেষ্টায় শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।”

পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান জানান,পাটগ্রাম ও হাতিবান্ধায় ছিন্নমূল মানুষের মধ্যে জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের একটি দল দিনভর ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। স্থানীয় প্রশাসনের ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা এতিম খানা,মাদরাসা সহ সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন,পাঁচ উপজেলায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। নতুন করে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ মিলেছে।এর থেকে শীতবস্ত্র কেনা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com