শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে ব্যবসায়ীর কাছে প্রধান শিক্ষকের চাঁদা দাবী, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

রুমন হোসেন   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে ব্যবসায়ীর কাছে প্রধান শিক্ষকের চাঁদা দাবী, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কে দইখাওয়া বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়ার অবিলম্বে বহিষ্কার দাবি করছি। স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, সোবাহান একজন ভদ্র ও মিষ্টভাষী মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি নিজেরাই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন। মানববন্ধনে এলাকাবাসী প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com