শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লিভার সিরোসিসে ইবি শিক্ষার্থীর মৃত্যু

মনিরুজ্জামান তুহিন, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিভার সিরোসিসে  ইবি শিক্ষার্থীর মৃত্যু

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা। শনিবার (২১ জুন) রাত একটা নাগাদ ভারতের রেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি। জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন ওই শিক্ষার্থী। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন হয়। কিন্তু এরপর আর জ্ঞান ফেরেনি তার।

এবিষয়ে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন,”শান্তার পরিবারের সাথে আমার কথা হয়েছে। সে খুবই মনোযোগী ছাত্রী ছিল। এমনকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরও পরীক্ষা দিতে পারবে কিনা সে ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছিলো। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত। তার রুহের মাগফেরাত এবং তার পরিবারকে সৃষ্টিকর্তা ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক সেই কামনা করছি।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com