শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরতের দাবি–পেশাজীবী পরিষদ

চট্টগ্রাম ব্যুরো   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে গ্রাহকের অর্থ ফেরতের দাবি–পেশাজীবী পরিষদ
২৪

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম সম্প্রতি পাঁচটি বেসরকারি ব্যাংকে আমানতকারীদের টাকা তুলতে না পারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গ্রাহকরা সামান্য কয়েক হাজার টাকার বেশি উত্তোলন করতে পারছেন না। আবার অনেকেই কোনো অর্থই তুলতে পারছেন না। এতে আমানতকারীরা চরম ভোগান্তি ও হতাশায় ভুগছেন। পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ পরিস্থিতির তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন,গ্রাহকের আমানত আত্মসাৎকারীদের সম্পদ জব্দ ও বিক্রি করে দ্রুত অর্থ ফেরত দিতে হবে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একই সঙ্গে পেশাজীবী পরিষদ মনে করে, ভয়াবহ এই পরিস্থিতি প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com