শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লেংগা বাজার আইডিয়াল কলেজে নিয়োগ বাণিজ্য, তদন্তে ৫ সদস্যের কমিটি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেংগা বাজার আইডিয়াল কলেজে নিয়োগ বাণিজ্য, তদন্তে ৫ সদস্যের কমিটি
৩০

গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত ১০ ডিসেম্বর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

কমিটিতে সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনকে কমিটির আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবির।

পত্রে জরুরী ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান তাঁর চাচাতো ভাই, জ্যাঠাত ভাই এবং আত্মীয়-স্বজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com