আসাদুজ্জামান তালুকদার | শনিবার, ১০ মে ২০২৫ | প্রিন্ট | ১৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (১০ মে) তার স্মরণে নির্মিত স্মৃতিফলকের সামনে ফুলেল শুভেচছা জানায়। শতদল গোষ্ঠী নেত্রকোণা জেলার একটি ঐতিবাহী সাংস্কৃতিক সংগঠন। শতদল গোষ্ঠীর একসময়ের জনপ্রিয় সাংস্কৃতিক কর্মী শাওন ১৬ বছর আগে নেত্রকোণা শহরের একটি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ধ্বসে মারা যায়। তৎকালীন সময়ে শাওন এতটাই জনপ্রিয় সাংস্কৃতিক কর্মী হিসেবে জেলায় পরিচিত ছিলেন যে সারাজেলায় শোকের ছায়া নেমে পড়ে।
পরবর্তীতে তার স্মরণে সেই দেয়ালে তার স্মৃতিফলক করা হয়েছে। এদিকে আজ শতদল গোষ্ঠী শোক প্রকাশ করে তাদের ফেসবুকে পোস্ট ও করেছে, তারা তাদের পোস্টে লিখেন, “তুমি রবে নীরবে হৃদয়ে মম” এস.ডি শাওনের প্রতি শতদল পরিবারের গভীর শোক ও শ্রদ্ধা। দেখতে দেখতে ১৬ টি বছর কেটে গেলো শাওন তুমি আমাদের মাঝে নেই। যাকে ঘিরে শুরু হয়েছিলো শতদল সাংস্কৃতিক একাডেমির যাত্রা। যেখানেই থেকো ভালো থেকো প্রিয় শাওন। মহান আল্লাহ্ তোমাকে বেহেস্ত নসিব করুক আমিন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com