শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শরীফুল আলম পূনরায় জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীফুল আলম পূনরায় জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
৩১

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম পূনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

২৯ সেপ্টেম্বর সোমবার বিকালে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাদের প্রিয় নেতা মো. শরীফুল আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ছালাহ উদ্দিন নান্টু।
এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম গজনবী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছামাদ ও সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আমিরুল হক, বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম মো. নূরুল ইসলাম, মো. শামীম মিয়া ও মো. বাবুল মিয়া প্রমূখ।
এর আগে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে তাদের প্রিয় নেতা মো. শরীফুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. এনায়েতুল্লাহ খাঁন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহসিন রানা, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আবুল কাশেম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন), উছমানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক, ফরিদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহম্মেদ, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম বকুল, রামদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, সামজাদ হোসেন শামীম, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান (নাজিম), ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, পৌর স্বেচ্ছাসেক দলের আহবায়ক মো. হারুন আল রশীদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, পৌর জাসাস এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শরাফ উদ্দিন সুপন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরমান মিয়াসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com